২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনুসের শতক, দ্বিতীয় দিন পাকিস্তানের

ইউনুস খানের অপরাজিত ১১৫ ও আজহার আলীর অপরাজিত ৭৫ রানের সুবাদে দুবাই টেস্টের দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। শনিবার দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ২২২ রান। এরই মধ্যে ইংল্যান্ডের চেয়ে ১৮০ রানে এগিয়ে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউনুস খানের অপরাজিত ১১৫ ও আজহার আলীর অপরাজিত ৭৫ রানের সুবাদে দুবাই টেস্টের দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। শনিবার দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ২২২ রান। এরই মধ্যে ইংল্যান্ডের চেয়ে ১৮০ রানে এগিয়ে তারা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুইটি জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যাওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসেও মাত্র ২৮ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ (২১) ও তৌফিক উমরকে (৬) হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। তবে তৃতীয় উইকেটে ইউনুস ও আজাহার অবিচ্ছিন্ন ১৯৪ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। আবুধাবি আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার খেলার প্রথম দিনে উইকেট পড়ে ১৬টি! বিপরীতে ওঠে মাত্র ২০৩ রান। শনিবার দিনের শুরুটাও ছিলো একই রকম। ৬ উইকেটে ১০৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৪১ রানে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস আর পনের রান করে সাজঘরের পথ ধরেন। আব্দুর রেহমানের বলে উইকেটরক্ষক আদনান আকমলের হাতে ধরা পড়ার আগে ১৫০ বলে ৫৬ রানের ধৈর্য্যশীল একটি ইনিংস খেলেন তিনি। এছাড়া ১৬ রান করেন গ্রায়েম সোয়ান। ৪০ রানে ৫ উইকেট নেয়া আব্দুর রেহমান পাকিস্তানের সবচেয়ে সফল বোলার। ৫৯ রান ৩ উইকেট নেন সাঈদ আজমল। ২৮ রানে ২ উইকেট গুলের। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তানও মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার ২ উইকেটে ৩০ রান নিয়ে। অর্থাৎ মধ্যাহ্ন বিরতির আগেই পড়ে গেছে ৬ উইকেট! তবে কি আগের দিনে পুনরাবৃত্তি হতে যাচ্ছে! কিন্তু ইউনুস ও আজহারের ব্যাটিং দৃঢ়তায় দিনের বাকি সময়টা ইংল্যান্ডের বোলারদের হতাশই হতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১০ ঘ.