২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে আবার প্রিমিয়ার লিগ

তিন দিন বন্ধ থাকার রোববার থেকে আবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্যায়ের খেলা। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিন বন্ধ থাকার রোববার থেকে আবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্যায়ের খেলা। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “অনিবার্য কারণে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা বন্ধ করা হয়েছিল। রোববার থেকে আবার লিগের খেলা শুরু হচ্ছে।” “আশা করি আগামী ১০ ফেব্র“য়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর আগেই প্রথম পর্যায়ের শেষ দুই রাউন্ডের খেলা শেষ হবে,” যোগ করেন তিনি। বিপিএলের জন্য ক্লাবগুলোর খেলোয়াড় না ছাড়ার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করবো। বিসিবির পরিচালকরাও বিভিন্ন ক্লাবের প্রতিনিধি। তাই এ ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে কোনো সমস্যা নেই। খেলোয়াড়দের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।” কলাবাগানের বিপক্ষে দেরিতে মাঠে পৌঁছানোর অপরাধে অবনমিত সূর্যতরুণ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, “আমরা এ ব্যাপারে একটি সিদ্ধান্তে আসতে চেয়েছিলাম। তবে আজকের (শুক্রবারের) সভায় সিসিডিএমের সূর্যতরুণকে প্রথম বিভাগে নামিয়ে দেয়ার সিদ্ধান্তই বহাল থাকছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৩ঘ.