২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়

ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার তারা ২৩ রানে হারায় রিভারভিউ উচ্চ বিদ্যালয়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার তারা ২৩ রানে হারায় রিভারভিউ উচ্চ বিদ্যালয়কে। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সরকারি বালক উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৪০ ওভারে ২২৯ রান করে। জবাবে ২০৬ রানে অলআউট হয় রিভারভিউ উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের টিপু ম্যাচ সেরা ও সিরিজ সেরা হন। প্রতিযোগিতায় ৮টি স্কুল অংশগ্রহণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২০৩৪ ঘ.