২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড়া পেলেন মোহাম্মদ আমির

ম্যাচ পাতানোর দায়ে সাজা পাওয়া পাকিস্তানী ফাস্ট বোলার মোহাম্মদ আমির সংশোধন কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 06:29 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচ পাতানোর দায়ে সাজা পাওয়া পাকিস্তানী ফাস্ট বোলার মোহাম্মদ আমির সংশোধন কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন। ছয় মাসের দণ্ডের তিন মাস পার হওয়ার পর যুক্তরাজ্যের ডোরসেটের পোর্টল্যান্ড ইয়াং অফেন্ডার্স ইন্সটিটিউশন থেকে তিনি মুক্তি পান বুধবার। ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলায় ইচ্ছাকৃতভাবে নো বল করার দায়ে সাজা হয়েছিল তার। ক্রিকইনফোর এক খবরে বলা হয়, পাকিস্তানে ফেরার আগে আগামী কয়েক সপ্তাহ তার লন্ডনে থাকার কথা। আন্তর্জাতিক ক্রিকেটে তার বিরুদ্ধে আইসিসির আরোপ করা পাঁচ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে খেলাধুলা বিষয়ক সালিশ আদালতে আপিল করা নিয়ে আইনজীবীদের সঙ্গে এ সময় কথা বলবেন আসিফ। ২০১০ সালের ইংল্যান্ডের বিপক্ষের ওই খেলার ওই ঘটনার জন্য তার দুই সহ খেলোয়াড় সালমান বাট ও মোহাম্মদ আসিফেরও সাজা হয়েছিল। গত নভেম্বর লন্ডনের আপিল আদালতে তার আপিল আবেদন নাকচ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০০২৪ ঘ.