২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের প্রাথমিক দল ঘোষণা

মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টির জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ অক্টোবর থেকে চীনের গুয়াংজুতে শুরু হচ্ছে আট দলের এই টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টির জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ অক্টোবর থেকে চীনের গুয়াংজুতে শুরু হচ্ছে আট দলের এই টুর্নামেন্ট। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক চীন। ‘এ’ গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে লড়বে হংকং ও থাইল্যান্ড। ২৪ অক্টোবর চীন, ২৬ অক্টোবর নেপাল ও ২৮ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন বাংলাদেশের মেয়েরা। ৩০ অক্টোবর দুটি সেমিফাইনাল ও ৩১ অক্টোবর ফাইনাল। এই প্রতিযোগিতা উপলক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রাথমিক দল: সালমা খাতুন, আয়েশা রহমান, শারমীন আক্তার, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, লতা ম-ল, নুজহাত তাসনিম, খাদিজাতুল কুবরা, রিতু মনি, সানজিদা ইসলাম, লিলি রাণী, তাজিয়া আক্তার, তিথি রাণী সরকার, পান্না ঘোষ, শায়লা শারমীন, চম্পা চাকমা, তাহিন তাহেরা, শামিমা সুলতানা ও তৃপ্তি ম-ল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৮ঘ.