২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়র্কশায়ার ও অকল্যান্ডের জয়

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাই পর্বে মঙ্গলবার জয় পেয়েছে ইয়র্কশায়ার ও অকল্যান্ড। ইয়র্কশায়ার শ্রীলঙ্কার উভা নেক্সটকে ৫ উইকেটে ও অকল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানের শিয়ালকোট স্ট্যালিয়ন্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 06:28 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাই পর্বে মঙ্গলবার জয় পেয়েছে ইয়র্কশায়ার ও অকল্যান্ড। ইয়র্কশায়ার শ্রীলঙ্কার উভা নেক্সটকে ৫ উইকেটে ও অকল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানের শিয়ালকোট স্ট্যালিয়ন্সকে। উভা নেক্সট-ইয়র্কশায়ার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারাস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান করে উভা। জবাবে ১৯ ওভার ৩ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইয়র্কশায়ার। লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মিলারের অপরাজিত ৩৯ ও ম্যাচ সেরা আদিল রশিদের ৩৬ রানের সৌজন্যে ৩ বল অব্যবহৃত রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইয়র্কশায়ার। উভার পক্ষে দিলশান মুনাবীরা ৩২ রানে নেন ৩ উইকেট। এর আগে অধিনায়ক থিলিনা কান্দাম্বের অপরাজিত ২৯ ও শিবনারায়ণ চন্দরপলের ২৭ রানের সুবাদে দেড়শ পর্যন্ত পৌঁছায় উভা। ইয়র্কশায়ারের পক্ষে স্টিভেন পিটারসন ও মঈন আশরাফ দুটি করে উইকেট নেন। অকল্যান্ড-শিয়ালকোট স্ট্যালিয়ন্স একই মাঠে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩০ রান করে শিয়ালকোট। জবাবে ১৭ ওভার ১ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অকল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে মার্টিন গাপটিলের ৪০, অনারু কিচেনের অপরাজিত ৩৩ ও আজহার মেহমুদের ২৪ রানের সৌজন্যে সহজ জয় পায় অকল্যান্ড। শিয়ালকোটের পক্ষে সরফরাজ ৩১ রানে ২ উইকেট। এর আগে শহীদ ইউসুফের ৩৯ এবং শোয়েব মালিক ও আলি খানের ১৯ রানের দুটি ইনিংসের সৌজন্যে একশ পেরোয় শিয়ালকোট। অকল্যান্ডের পক্ষে কাইল মিলস, আন্দ্রে অ্যাডামস ও রুনি হিরা দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০২৮ ঘ.