২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্ত কমিটি করছে বিসিবি

ম্যাচ পাতানো ও দুর্নীতির ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানো ও দুর্নীতির ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস। ম্যাচ পাতানোর প্রস্তাবে বাংলাদেশের আম্পায়ার নাদির শাহ’র রাজি হওয়ার ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় এই কথা বলন তিনি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সকল তধ্য, উপাত্ত সংগ্রহের পর এখন তারা তদন্ত কমিটি গঠন করেই ব্যাপারটি ক্ষতিয়ে দেখবে বিসিবি।” “যে তথ্যের ওপর নির্ভর করে এমন সংবাদ প্রকাশিত হয়েছে, আমরা তা সংগ্রহ করেছি। ভিডিও ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। বিষয়টি নিয়ে ফোনে আমি বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি দেশে ফিরলেই তদন্ত তমিটি গঠন করে কাজ শুরু হবে,” যোগ করেন তিনি। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার সত্যতা প্রমাণিত হলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ ব্যাপারে অভিযুক্ত আম্পায়ার নাদির বলেন, “এমন ভিত্তিহীন অভিযোগে আমি বিস্মিত। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত হলে কোনো না কোনো দিন আমাকে আইসিসির কাছে ধরা পড়তেই হবে। কোনো আম্পায়ারই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত নন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯২২ ঘ.