ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের দক্ষতা বৃদ্ধির ক্যাম্প শুরু হচ্ছে রোববার থেকে। ৭ থেকে ২০ অক্টোবর গাজীপুরের প্লে¬জ হারবার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড স্পোর্টস অ্যাকাডেমিতে কোচ এমদাদুল হকের অধীনে প্রশিক্ষণ নেবে কিশোর ক্রিকেটাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এমদাদুল বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে ক্রিকেটারদের শক্তি- দুর্বলতা সম্পর্কে আমরা একটা ধারণা পাব। প্রত্যেকের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নিয়ে কাজ করা হবে। ট্রেনার মোর্শেদ হাসান ও ফিজিও বায়জিদ খান ব্যায়াম ও পুষ্টি সংক্রান্ত ক্লাসও নেবেন।”
“প্রত্যেক বিভাগের জন্য বিশেষজ্ঞ কোচ থাকায় আশা করি দুই সপ্তাহে ক্রিকেটাররা অনেকখানি উপকৃত হবে,” যোগ করেন তিনি।
এই ক্যাম্পে জাফরুল্ল¬াহ এহসান ব্যাটিং কোচ, ওয়াহিদুল গনি স্পিন বোলিং কোচ, গোলাম ফারুক সুরু পেস বোলিং কোচ এবং সোহেল ইসলাম ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন।
ক্যাম্পে ডাক পাওয়া ২৪ ক্রিকেটার: ইনজামামুল হাসান, নাজমুল হাসান শান্ত, মুনিম শাহরিয়ার জুম্মন, শাহনেওয়াজ আহমেদ রাব্বি, মোসাদ্দেক হোসেন সান, জাকির হোসেন, আরিফুল ইসলাম, দীপ্ত সরকার, সাইফুদ্দিন, আকিব মাহমুদ, হেদায়েত হোসেন রবিন, শামিম আহমেদ, রকি আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আবু সাঈদ সরকার, নাহিদ হাসান, আশিকুর রহমান রনি, তৌহিদুল ইসলাম, শাওন গাজী, সঞ্জীত শাহ দীপ, শিফাত ইসলাম মিম, তানজিদ আহমেদ ইমন, সাকির হোসেন শুভ্র ও জাকির আলী অনীক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০৬ঘ.
bdnews24