২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

পুরুষদের মতো মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই লড়াইয়ে অস্ট্রেলীয় মেয়েরা বিজয়ী। শুক্রবার ক্যারিবীয়দের সহজেই ২৮ রানে হারিয়েছে তারা। রোববারের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরুষদের মতো মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই লড়াইয়ে অস্ট্রেলীয় মেয়েরা বিজয়ী। শুক্রবার ক্যারিবীয়দের সহজেই ২৮ রানে হারিয়েছে তারা। রোববারের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে লিসা স্ট্যালেকারের ২৩ ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলের ২১ রানের সুবাদে ৭ উইকেটে ১১৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে এলিস পেরির মারাত্মক বোলিংয়ে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্টেফানি টেলর ও ডিয়ান্ড্রা ডটিনকে বোল্ড এবং শেমাইন ক্যাম্পবেলকে রান আউট করেন পেরি। পঞ্চম উইকেটে শ্যানেল ডেলি (২৫) ও জুলিয়ানা নিরো (৩১) ৪৮ রানের জুটি গড়লেও ওয়েস্ট ইন্ডিজের কোনো লাভ হয়নি। জুলি হান্টারের মারাত্মক বোলিংয়ে ১১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৯ ওভার ২ বলে ৮৭ রানে অলআউট হয়ে যায় তারা। হান্টার ২২ রানে ৫ উইকেট নিলেও ম্যাচ সেরার পুরস্কার উঠেছে পেরির হাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১০ঘ.