২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার লক্ষ্য গেইল, ওয়েস্ট ইন্ডিজের ওয়াটসন

‘বিস্ফোরক’ ক্রিস গেইলকে দ্রুত ফেরাতে চায় গত আসরের রানার্সআপ অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপে এ পর্যন্ত চার ম্যাচের সেরা খেলোয়াড় শেন ওয়াটসনকে দাঁড়াতে দিতে রাজি নয় ওয়েস্ট ইন্ডিজও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার মুখোমুখী অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলকে দ্রুত ফেরাতে চায় গত আসরের রানার্সআপ অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এ পর্যন্ত চার ম্যাচের সেরা খেলোয়াড় শেন ওয়াটসনকে দাঁড়াতে দিতে রাজি নয় ওয়েস্ট ইন্ডিজও। ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের পূর্বশত গেইলের রান পাওয়া। অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি বলেছেন, গেইলকে বেশিক্ষণ টিকতে না দেয়া তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার অনুশীলন শেষে তিনি বলেন, “ব্যাটিংই তাদের মূল শক্তি। তবে গেইলকে দ্রুত ফিরিয়ে দিতে পারলে পরের দিকের ব্যাটসম্যানদের বেশ চাপে ফেলা যাবে।” লিগের গ্র“প পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ১৯১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। গেইলের ব্যাট থেকে এসেছিল ৫৪ রান। তবে বৃষ্টি বিঘিœত সে ম্যাচে ওয়াটসনের ২১ বলে ৪১ রানের সৌজন্যে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে জেতে অস্ট্রেলিয়াই। পাল্লেকেলেতে সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৫ রানে জেতা ম্যাচের ভিত গড়ে দিয়েছিল গেইল (৫৮) ও জনসন চালর্সের ১০৩ রানের উদ্বোধনী জুটি। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী এই ব্যাটসম্যানের দ্রুত বিদায়ের পর ১২৯ রান করে ৯ উইকেটে হারে ড্যারেন স্যামির দল। পাকিস্তানের কাছে ৩২ রানের অপ্রত্যাশিত হারের পর মঙ্গলবারই বেইলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের বোলারদের আরো আক্রমণাত্মক হওয়ার আহ্বান জানিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েলের বদলে ডেভিড হাসির ফেরার ইঙ্গিত দিয়েছেন বেইলি। তিনি বলেন, “আমি মিকি আর্থারকে তাদের দুজনের সঙ্গে কাজ করতে দেখেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের একজনই খেলবেন।” অস্ট্রেলিয়ার ৫ জয়ের চারটিই এসেছে ওয়াটসনের সৌজন্যে। সর্বোচ্চ রান (২৪২) ও উইকেট (১১) এই অলারাউন্ডারেরই। অন্যদিকে পাঁচ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় কেবল দুটি। গেইলকে ছাড়াও অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য তার দলের রয়েছে বলে মনে করেন স্যামি। তিনি বলেন, “এটা শুধু একা তার ব্যাপার নয়। অবশ্য তিনি আমাদের জন্য শুরুটা করে দেন। তবে ম্যাচ জিততে হলে পুরো দলেরই প্রচেষ্টা প্রয়োজন হয়।” “য কোনো ক্রিকেট ম্যাচে একজন বিশেষ কিছু করতে পারে। কিন্তু সেমিফাইনাল জিততে হলে পুরো দলেরই ভালো করতে হবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০০৬ ঘ.