২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সোমবারের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৯ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৬ পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সোমবারের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৯ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৬ পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৯ উইকেটে ১৫০ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। তৃতীয় ওভারে লুক রাইট (১২), আলেক্স হালেস (৩) ও জনি বেয়ারস্টোকে (২) ফিরিয়ে দিয়ে লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কাকে চালকের আসনে নিয়ে আসেন। এক প্রান্তে সমিত প্যাটেল সাবলীল ব্যাটিং করলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৯৩/৭। সেখান থেকে অষ্টম উইকেটে ৪ ওভার ৪ বলে গ্রায়েম সোয়ানের (২০ বলে ৩৪) সঙ্গে প্যাটেলের ৫১ রানের জুটি চ্যাম্পিয়নদের মনে আশা জাগায়। কিন্তু দলীয় ১৪৪ রানে মালিঙ্গার নিচু ফুলটস বলে প্যাটেল বোল্ড হয়ে গেলে আর পেরে উঠেনি ইংল্যান্ড। ৩১ রানে ৫ উইকেট নিয়ে মালিঙ্গা শ্রীলঙ্কার সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে তিলকারতেœ দিলশান (১৬) ও কুমার সাঙ্গাকারা (১৩) বিশের কোঠায় পৌঁছাতে ব্যর্থ হলেও শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মাহেলা জয়াবর্ধনে (৩৮ বলে ৪২)। এগারোতম ওভারের প্রথম দুই বলে দলীয় ৭৪ রানে জয়াবর্ধনে ও সাঙ্গাকারাকে ফিরিয়ে সোয়ান ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফেরান। তবে চতুর্থ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউস (২৮) ও জীবন মেন্ডিসের (১৮) ৫২ রানের জুটির কারণে সেই স্বস্তি¡ দীর্ঘস্থায়ী হয়নি। ষোলোতম ওভারে দুই বলে ম্যাথিউস ও জীবনকে ফিরিয়ে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেন ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। থিসেরা পেরেরার ১৬ বলে অপরাজিত ২৬ ও লাহিরু থিরিমান্নের ৭ বলে ১৩ রানের সৌজন্যে শেষ পর্যন্ত দেড়শ পেরোয় শ্রীলঙ্কা। ৩২ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ব্রড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩৯ ঘ.