২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্ব ছাড়তে আপত্তি নেই ধোনির

যোগ্য কারো হাতে নেতৃত্ব তুলে দিতে আপত্তি নেই বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যোগ্য কারো হাতে নেতৃত্ব তুলে দিতে আপত্তি নেই বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিদেশের মাটিতে ভারত টানা আট টেস্ট হেরে যাওয়ার পর অনেকেই টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকে ধোনিকে সরিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বুধবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তার আগে মঙ্গলবার অনুশীলনের ফাঁকে ধোনি বলেন, “এটা আমার জন্য বাড়তি দায়িত্ব। এটা এমন একটি পদ যা কারো নিজস্ব নয়। সাড়ে তিন বছর আগে আমাকে এই দায়িত্ব দেয়া হয়েছিলো। দলের ভালো করার সর্বাত্মক চেষ্টাই আমি করেছি।” “অধিনায়কত্ব ধরে রাখতে আমি মরিয়া নই। আমার চেয়ে ভালো কেউ দায়িত্বটা নিতেই পারেন। এটা একেবারে খোলাখুলি ব্যাপার। আসলে ভারতের মানুষ দলের ভালো খেলার প্রত্যাশী। তাই যোগ্য ব্যক্তিকেই এই দায়িত্ব দেয়া উচিৎ,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৩ঘ.