ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরে দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেট লিগে সোমবার খুলনা জেলা ১২১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বগুড়া জেলা দলকে।
জামালপুর স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ২ উইকেটে ১৬৪ রান করে খুলনা। জবাবে ২৪ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৪৩ রান তুলতে সক্ষম হয় বগুড়া জেলা দল।
মঙ্গলবার একই মাঠে মুখোমুখি হবে টাঙ্গাইল ও নড়াইল জেলা দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২০২৭ ঘ.
bdnews24