ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে মঙ্গলবার ঢাকায় আসছেন ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স। ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামবেন তিনি।
ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেট এয়ারওয়েজে একটি বিমানে স্টিভেন্স মঙ্গলবার দুপুর তিনটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে তারা আশা করছেন।
১৯৯৭ সালে লিস্টারশায়ারের পক্ষে কাউন্টিতে অভিষেক হয় স্টিভেন্সের।
২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের ৩০ সদস্যের প্রাথমিক দলেও জায়গা পেয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০১১ ঘ.
bdnews24