২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্টোরিয়া, প্রাইম দলেশ্বর ও শেখ জামালের জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম পর্বের খেলায় সূর্যতরুণকে ৪ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া। কলাবাগানের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে প্রাইম দলেশ্বর আর ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম পর্বের খেলায় সূর্যতরুণকে ৪ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া। কলাবাগানের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে প্রাইম দলেশ্বর আর ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ভিক্টোরিয়া-সূর্যতরুণ ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০৯ রান করে সূর্যতরুণ। জবাবে ৪৮ ওভার ২ বলে ৬ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবাল ও অধিনায়ক সাকিব আল হাসানের ৪৭ রানের উদ্বোধনী জুটির সুবাদে শুরুটা ভালো হয় ভিক্টোরিয়ার। সাকিব ৩০ রান করে আউট হয়ে যান। তৃতীয় উইকেটে পাকিস্তানের কামরান সাজিদের সঙ্গে ১১৭ রানের দারুণ আরেকটি জুটি গড়ে ভিক্টোরিয়াকে সুবিধাজনক অবস্থানে নিয়ে আসেন তামিম (৮৫)। তামিমের ১১২ বলের ইনিংসে ১১টি চার। বাকি কাজ সারেন কামরান। শেষ পর্যন্ত ৭৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের রাজা আলী সূর্যতরুণের সেরা বোলার। এর আগে ব্যাট হাতেও দলকে পথ দেখান রাজা। শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ৯৪ রান। তার ১০৮ বলের ইনিংসটি ৭টি চার ও দুটি বিশাল ছক্কায় সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে আরেক পাকিস্তানী বিল¬াল খিলজির ব্যাট থেকে। ৫৩ রানে ৫ উইকেট নিয়ে মোশারফ হোসেন ভিক্টোরিয়ার সেরা বোলার। এটি ভিক্টোরিয়ার সপ্তম জয় অন্যদিকে সূর্যতরুণের অষ্টম হার। সিসিএস-শেখ জামাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৫ বলে ১৯৯ রানে অলআউট হয় সিসিএস। জবাবে ৪৪ ওভার ৪ বলে মাত্র ২ উইকট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। রাহুল দেওয়ান ও দীপক জুনের উদ্বোধনী জুটি শেখ জামালকে শক্ত ভীত গড়ে দেয়। রাহুল ৫০ ও দীপক ৭৪ রান করেন। বাকি কাছটুকু সারেন শামসুর রহমান ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তারা অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। শামসুর রহমান অপরাজিত ৪৫ ও মুশফিকুর রহিম অপরাজিত ২৬ রান করেন। এর আগে প্রথমে ব্যাট করে অমিত মজুমদারের ৫৯ ও অধিনায়ক রকিবুল হাসানের ৫১ রানের পরও দুশর আগেই থেমে যায় সিসিএসের ইনিংস। ৩৬ রানে ৪ উইকেট নেয়া আরাফাত সানি শেখ জামালের সেরা বোলার। এটি শেখ জামালের পঞ্চম জয় আর সিসিএসের ষষ্ঠ হার। প্রাইম দলেশ্বর-কলাবাগান বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে কলাবাগানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় প্রাইম দলেশ্বর। ব্যাট করতে নেমে ৪৭ ওভার ১ বলে ১৮৩ রান করে কলাবাগান। জবাবে ৪৬ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দলেশ্বর। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রাইম দলেশ্বর। তবে চতুর্থ উইকেটে মানভিন্দর সিংয়ের (৫৩) সঙ্গে ১১৬ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন মেহেদি মারুফ। দলীয় ১৫৫ রানে মানভিন্দর সাজঘরের পথ ধরলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মেহেদি। ১৫২ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৫ রানে অপরাজিত থাকেন তিনি। কলাবাগানের পক্ষে সোহাগ গাজী ৪ উইকেট নেন ২৬ রানে। এর আগে নিজামউদ্দিন রিপনের ৮৫ রানের দারুণ ইনিংসের পরও ১৮৩ রানে থেমে যায় কলাবাগান। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে নাসিরুদ্দিন ফারুকের ব্যাট থেকে। ৪২ রানে ৪ উইকেট নিয়ে মুরাদ খান প্রাইম দলেশ্বরের সেরা বোলার। এছাড়া মনির হোসেন ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট নেন। এটি প্রাইম দলেশ্বরের চতুর্থ জয় আর কলাবাগানের সপ্তম হার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১২৩ ঘ.