২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের আরেকটি অর্জন

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছেন রিকি পন্টিং। ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে দ্বি-শতক করার পর দিন এই পুরস্কার পেলেন পন্টিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছেন রিকি পন্টিং। ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে দ্বি-শতক করার পর দিন এই পুরস্কার পেলেন পন্টিং। ক্রিকেটে অনবদ্য অবদানের পাশাপাশি ‘পন্টিং ফাউন্ডেশন’-এর মাধ্যমে সমাজসেবা মূলক কাজের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে এই সম্মাননা দেয়া হয়েছে। পন্টিং ফাউন্ডেশন ক্যানসার আক্রান্তদের সাহায্য করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৪ঘ.