২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরের চেয়ে ৫ শতাংশ বেশি অর্থ পাচ্ছেন আইকনরা

নিলামে যার যার দলের সর্বোচ্চ দর ওঠা খেলোয়াড়ের চেয়ে নয় স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ দর ওঠা নাসির হোসেনের চেয়ে পাঁচ শতাংশ বেশি অর্থ পাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয় আইকন খেলোয়াড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 04:51 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিলামে যার যার দলের সর্বোচ্চ দর ওঠা খেলোয়াড়ের চেয়ে নয় স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ দর ওঠা নাসির হোসেনের চেয়ে পাঁচ শতাংশ বেশি অর্থ পাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয় আইকন খেলোয়াড়। ২ লাখ ডলারে খুলনা রয়্যাল বেঙ্গলসে যোগ দেন নাসির। ছয় আইকন খেলোয়াড় পাচ্ছেন ২ লাখ ১০ হাজার ডলার করে। শনিবার রাতে বিপিএল গভনিং কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগের ঘোষণায় বলা হয়েছিল, নিলামে যার যার দলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের চেয়ে পাঁচ শতাংশ বেশি অর্থ পাবেন আইকন খেলোয়াড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪৯ ঘ.