ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল খেলবে জহুরুল ইসলামের নেতৃত্বে। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। খেলা শুরু হবে বেলা ১২টায়।
সোমবার একই মাঠে একই সময়ে শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
এর আগে ইংল্যান্ড লায়ন্সকে ৩-২ ব্যবধানে হারানো পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ‘এ’ দলকে নেতৃত্ব দেন চার জন।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলের অলক কাপালী ও সাব্বির রহমান শুধু দ্বিতীয় ম্যাচে খেলবেন।
বাংলাদেশ ‘এ’ দল: জহুরুল ইসলাম (অধিনায়ক), ইমরুল কায়েস, নাজিমউদ্দিন, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, সোহরাওয়ার্দী শুভ, মোশারফ হোসেন, আলাউদ্দিন বাবু, মুক্তার আলী, সোহাগ গাজী, নাজমুল হোসেন, রনি তালুকদার, অলক কাপালী ও সাব্বির রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০৭ঘ.
bdnews24