২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম্বার্লিতে জিতল শ্রীলঙ্কা

কিম্বার্লিতে শুক্রবার চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। অবশ্য এ হারের পরও পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার জোহানেসবার্গে পঞ্চম ম্যাচে খেলবে দু দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিম্বার্লিতে শুক্রবার চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। অবশ্য এ হারের পরও পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার জোহানেসবার্গে পঞ্চম ম্যাচে খেলবে দু দল। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৮ ওভার ৪ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। দলীয় ১৭ রানের সাজঘরের পথ ধরেন উপুল থারাঙ্গা (৬)। দ্বিতীয় উইকেটে কুমার সাঙ্গাকারার (৩২) সঙ্গে ৮৩ ও তৃতীয় উইকেটে দিনেশ চান্দিমালের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন অধিনায়ক তিলকারতেœ দিলশান (৮৭)। দিলশানের ৮৭ বলের ইনিংসে ৯টি চার ও দুটি বিশাল ছক্কা। পঞ্চম উইকেটে থিসেরা পেরেরার সঙ্গে ৫২ রানের আরেকটি দারুণ জুটি গড়েন চান্দিমাল। ষষ্ঠ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউসের (অপরাজিত ২১) সঙ্গে পেরেরার অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে সিরিজে প্রথম জয় এনে দেয়। ম্যাচ শেষে ৬৯ রানে অপরাজিত থাকেন পেরেরা। তিনটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে এ রান করেন তিনি। এর আগে আলভিরো পিটারসেন (৩৭) ও গ্রায়েম স্মিথের ৮৪ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দ্বিতীয় উইকেটে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে স্মিথের (৬৮) ৮৭ রানের জুটি খুব ভালো অবস্থানে নিয়ে আসে দক্ষিণ আফ্রিকাকে। এক সময়ে দলটির সংগ্রহ ছিল ১ উইকেটে ১৭১ রান। কিন্তু তারপরও তিনশ রান করতে পারেনি দলটি। ২৪তম ওভারের পঞ্চম বলে স্মিথ ও পরের ওভারের তৃতীয় বলে কলিন ইনগ্রাম (১) বিদায় নিলে খেলায় ফেরে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে জেপি ডুমিনির (৩৬) সঙ্গে ডি ভিলিয়ার্সের ৭০ রানের জুটি পরিস্থিতি সামাল দেয়। দলীয় ২৪২ রানে ডুমিনি ও ২৫০ রানে ডি ভিলিয়ার্স (৯৬) সাজঘরের পথ ধরলে খেলার চিত্র আবারো পাল্টায়। ডি ভিলিয়ার্সের ৭৬ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ৩টি বিশাল ছক্কায়। শেষ পর্যন্ত রবিন পিটারসেনেরে অপরাজিত ২৩ রানের ইনিংসটি স্বাগতিকদের স্বোর নিয়ে যায় তিনশর কাছাকাছি। শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ ও পেরেরা দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০২৩৭ ঘ.