২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কিংসের অধিনায়ক মাহমুদুল্লাহ

আইকন খেলোয়াড় তামিম ইকবাল নয় বরং মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে খেলবে চট্টগ্রাম কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইকন খেলোয়াড় তামিম ইকবাল নয় বরং মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে খেলবে চট্টগ্রাম কিংস। শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে চট্টগ্রাম কিংসের লোগো উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অবশ্য অনুষ্ঠানে তামিম বা মাহমুদুল্লাহ কেউই উপস্থিত ছিলেন না। শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তামিম ইকবালের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বলে আসেননি তামিম। আর আবাহনী অধিনায়ক মাহমুদুল্লাহ অনুষ্ঠানের সময় খেলছিলেন কলাবাগানের বিপক্ষে। তবে দলের প্রধান নির্বাহী কর্মকর্তা সামির কাদের চৌধুরী, কোচ খালেদ মাহমুদ সুজন ও ম্যানেজার নাসির আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাহমুদুল্ল¬াহকে অধিনায়ক করার ব্যাখ্যা দিতে গিয়ে কোচ সুজন বলেন, মাহমুদুল্লাহ এখন জাতীয় দলের সহ-অধিনায়ক। তাছাড়া ক্লাব পর্যায়ে দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও তার রয়েছে। আর তামিম এখনো সেভাবে কোনো দলকে নেতৃত্ব দেননি।” ১৯ জানুয়ারি খেলোয়াড়দের নিলামে মাহমুদুল্ল¬াহকে দলে টানে চট্টগ্রাম কিংস। নিলামে নিজের পরিকল্পনার ৯৫ শতাংশ সফল করতে পেরেছেন বলে জানান সুজন। এছাড়া টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ডিন জোন্স ও ব্যাটিং কোচ হিসেবে মাইকেল বেভান শিগগির চট্টগ্রাম কিংসের সঙ্গে যোগ দেবেন বলে জানান প্রধান নির্বাহী সামির। এছাড়া বোলিং কোচ, ফিজিও ও ট্রেনার নিয়োগও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০০৫ ঘ.