২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনি নিষিদ্ধ, অ্যাডিলেডে অধিনায়ক শেবাগ

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারায় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারায় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ফলে অ্যাডিলেডে সিরিজের শেষ ও চতুর্থ টেস্ট খেলতে পারছেন না ধোনি। তার বদলে দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক বীরেন্দর শেবাগ। ধোনির এই নিষেধাজ্ঞাকে দলের জন্য বড় ধরনের ক্ষতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার সফররত দল অস্ট্রেলিয়ার কাছে তিন টেস্টে হেরেছে বড় ব্যবধানে। ফলে মাইকেল ক্লার্কের দল সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে। পার্থ টেস্ট নিয়ে টানা সাত টেস্টে হার মানলো ভারত। এর আগে ইংল্যান্ডে চার টেস্টের সিরিজের সব খেলাতেই হারে তারা। অ্যাডিলেড টেস্ট শুরু হবে ২৪ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪০ ঘ.