ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেটের শেরপুর অঞ্চলের খেলার দ্বিতীয় দিন জিতেছে গাজীপুর জেলা ও টাঙ্গাইল জেলা।
শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় গাজীপুর ৭১ রানে হারায় নেত্রকোনা জেলা দলকে।
টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১১২ রান করে গাজীপুর। জবাবে ৪১ রানে অলআউট হয়ে যায় নেত্রকোনা। খেলেছে ১৫ ওভার।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় টাঙ্গাইল জেলা ১০ উইকেটে হারিয়েছে গাইবান্ধা জেলা দলকে।
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২২ রানে গুটিয়ে যায় গাইবান্ধা জেলা। জবাবে ২ ওভার ১ বলে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান করে টাঙ্গাইল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/১৯৪০ ঘ.
bdnews24