২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল: সবচেয়ে বেশি দাম পেল চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে বিক্রি হলো ছয়টি দল। সবচেয়ে বেশি ১২ লাখ ডলার উঠেছে চট্টগ্রামের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলোর নিলাম শেষ হয়েছে। সবচেয়ে বেশি দাম উঠেছে চট্টগ্রাম দলের। হোটেল ওয়েস্টিনে মঙ্গলবার বেলা এগারোটায় বিপিএলের ছয় দলের নিলাম হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুর আহমেদ মারা যাওয়ায় নিলাম অনুষ্ঠানের ব্যাপ্তি কমিয়ে ফেলা হয়। অনুষ্ঠানে বিসিবি কর্তকর্তারা জানান, মনজুর আহমেদের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে যেতে চান তারা। সর্বোচ্চ ১২ লাখ ডলার চট্টগ্রামের দলটি কিনেছে এস কিউ স্পোর্টস। তার দলটির নাম রেখেছে চট্টগ্রাম টাইগার্স। ওরিয়ন গ্র“প ১১ লাখ ডলারে খুলনা, ডিজিটাল অটো কার ১০ লাখ ৭০ হাজার ডলারে রাজশাহী, ওয়ালটন ১০ লাখ ৬০ হাজার ডলারে সিলেট, ইউরোপা গ্র“প ১০ লাখ ৫০ হাজার ডলারে ঢাকা এবং আলিফ গ্র“প ১০ লাখ ১০ হাজার ডলারে বরিশাল দল কিনেছে। নিলামে সব মিলিয়ে নয়টি প্রতিষ্ঠান অংশ নেয়। নিলামে ব্যর্থ হয়েছে সাউদার্ন ইন্টারন্যাশনাল, ইউরো ইমপেক্স ও পার্ল বিডি। দলগুলোর ভিত্তিমূল্য ছিল ১০ লাখ ডলার। রাজশাহী ওয়ারিয়র্সে প্রধান উপদেষ্টা সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান আতহার আলী খান ও ম্যানেজার সাবেক অধিনায়ক ফারুক আহমেদ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে নিয়ে দল সাজাবেন বলে জানান ডিজিটাল অটো কারের প্রতিনিধিরা। আর ঢাকার দল সাজাবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ইউরোপা গ্র“প জানিয়েছে বর্তমানে নির্বাচকের দায়িত্ব পালন করা হাবিবুল তাদের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। নিলাম জয়ের পর ছয় দলের কর্ণধারই বলেছেন, দেশি-বিদেশি, অভিজ্ঞ-তারুণ্যের সমন্বয়ে শক্তিশালী দল গঠনের অঙ্গীকারের কথা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/এসইউ/১৩৫২ ঘ.