২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতক আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে পন্টিংয়ের

দীর্ঘ দুই বছর পর টেস্ট শতকের দেখা পেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সিডনিতে বুধবার ভারতের বিপক্ষে ১৩৪ রান করেন তিনি। এই ইনিংসটি তার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে বলে মনে করেন পন্টিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ দুই বছর পর টেস্ট শতকের দেখা পেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সিডনিতে বুধবার ভারতের বিপক্ষে ১৩৪ রান করেন তিনি। এই ইনিংসটি তার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে বলে মনে করেন পন্টিং। টানা ৩৪ ইনিংসে শতক না পাওয়া পন্টিং টেস্ট ক্রিকেটে এখন তৃতীয় সর্বোচ্চ রানের মালিক। তার রান ১২,৯১২। গত বছর মার্চে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। পন্টিং বলেন, “কয়েক সপ্তাহ ধরেই আমরা দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলছি। আমি তো দলেরই অংশ। এই ইনিংসের পর আমার আত্মবিশ্বাসও অনেক বেড়ে গেছে।” “আসল কথা হলো নিজের উপর বিশ্বাস। যদি কারো লক্ষ্য পূরণের আত্মবিশ্বাস থাকে তাহলে তার চেষ্টা চালিয়ে যাওয়া উচিৎ,” যোগ করেন তিনি। নিজের ওপরে আত্মবিশ্বাস রাখা সম্পর্কে পন্টিং বলেন, “অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাস না থাকলে আমি হয়তো খেলতামই না। বড় রান পাওয়া যে শুধুই সময়ের ব্যাপার তার পূর্বাভাস কয়েক সপ্তাহ ধরেই পেয়েছি। মেলবোর্নে কয়েকজনকে আমি তা বলেওছিলাম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৫ঘ.