ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবার নিয়েই এবার অস্ট্রেলিয়া গেছেন শচীন টেন্ডুলকার। মেলবোর্নে প্রথম টেস্ট শেষে শনিবার সিডনি উড়ে আসেন টেন্ডুলকারসহ তার পরিবার। আর সেখানেই মজার এক কান্ড ঘটেছে। টেন্ডুলকারের সফর সঙ্গী তার শাশুড়ির বোর্ডিং কার্ডে নাম লেখা ছিলো অ্যানাবেল টেন্ডুলকার!
এই সফরে টেন্ডুলকারের সঙ্গে আছেন স্ত্রী অঞ্জলি, কন্যা সারা, পুত্র অর্জুন ও শাশুড়ি অ্যানাবেল মেহতা। অর্জুন নিয়মিত বাবার অনুশীলনে সাহায্য করছেন।
‘দ্য টেলিগ্রাফ’ কে হাসতে হাসতে মিসেস মেহতা বলেন, “দেখুন তারা আমার নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। মেহতার জায়গায় টেন্ডুলকার!”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০৫ ঘ.
bdnews24