২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত কোচ কুলি

ভারপ্রাপ্ত কোচ হিসেবে অস্ট্রেলিয়া দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন ট্রয় কুলি। তবে তার স্থায়ী কোচ হওয়ার ইচ্ছা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারপ্রাপ্ত কোচ হিসেবে অস্ট্রেলিয়া দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন ট্রয় কুলি। তবে তার স্থায়ী কোচ হওয়ার ইচ্ছা নেই। বর্তমানে ব্রিসবেনের 'সেন্টার অব এক্সসেলেন্স'-এর প্রধান কোচ কুলি পাঁচ বছর জতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। টিম নিয়েলসেনের সহকারীও ছিলেন তিনি। স¤প্রতি শেষ হওয়া শ্রীলঙ্কা সফরের পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান নিয়েলসেন। নিয়েলসেনের পদত্যাগের পর ধারণা করা হচ্ছিল বর্তমান সহকারী কোচ জাস্টিন ল্যাঙ্গার অথবা ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পাবেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার মহাব্যবস্থাপক মাইকেল ব্রাউন মনে করেন কুলিই এই দায়িত্বে সবচেয়ে যোগ্য। ব্রাউন বলেন, "অতীতে ট্রয় তার দায়িত্ব সাফল্যের সঙ্গেই পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়ার জাতীয় ও তরুণ দলের সঙ্গেও অনেক কাজ করেছেন। তবে ট্রয়কে পরামর্শ দেয়া হয়েছে তিনি যেন অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন না করেন। কারণ সেন্টার অব এক্সসেলেন্সে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।" অস্থায়ীভাবে দায়িত্ব পেলেও নির্বাচন কমিটিতে থাকার সুবাদে দল নিয়ে নিজের মতামত জানাতে পারবেন কুলি। দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দুটো টি-টোয়েন্টি, তিনটি একদিনের ও দুটো টেস্ট ম্যাচ খেলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭০৫ঘ.