২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামারসেটের কাছে আবারো হারল কলকাতা

চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের মতো চূড়ান্ত পর্বেও সামারসেটের কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 05:49 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের মতো চূড়ান্ত পর্বেও সামারসেটের কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম খেলায় কলকাতাকে ৫ উইকেটে হারিয়েছে সামারসেট। তখনো হাতে ছিল ২ বল। হায়দারাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার টসে জিতে ব্যাট করতে নেমে জ্যাক ক্যালিসের অপরাজিত অর্ধশতেকর সুবাদে ৩ উইকেটে ১৬১ রান করে কলকাতা। জবাবে ভ্যান ডার মারউইয়ের অর্ধশতকের সুবাদে ১৯ ওভার ৪ বলে ৫ উইকেটে জয়ের লক্ষ্য ১৬২ ছাড়িয়ে ১৬৪ রানে পৌঁছে যায় সামারসেট। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের দলটির। দলীয় ১৫ রানে সাজঘরের পথ ধরেন ক্রিস জোনস (৬)। কিন্তু দ্বিতীয় উইকেটে মারউই ও পিটার ট্রেগো ১০৫ রান যোগ করে দলকে দারুণ সুবিধা জনক জায়গা নিয়ে আসেন। এক প্রান্তে ট্রেগো সংযত থাকলেও অন্য প্রান্তে মারউই ছিলেন রণমূর্তি। কলকাতার ইনিংসে ক্যালিস-ইউসুফ পাঠান যেখানে শেষ করেন সেখান থেকেই যেন শুরু করেন সারসেটের মারউই। ১৪তম ওভারের প্রথম বলে ট্রেগোকে (২৮) রান আউট করে দলকে স্বস্তি এনে দেন সাকিব আল হাসান। অবশ্য ওই বলেই ট্রেগোর ক্যাচ ফেলেন তিনি। চার পর বল সাকিবের বলে তাকেই ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন মারউই (৭৩)। দলের রান তখন ১২১। তিনি তার ৪০ বলের ইনিংসটি সাজান ৯টি চার ও ২টি ছয় দিয়ে। মারউইয়ের বিদায়ের পর খেলায় অনেকটাই ফিরে আসে কলকাতা। পরের ওভারের প্রথম বলেই নতুন ব্য্যাটসম্যান জেমস হিলড্রেথকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে খেলা আরো জমিয়ে তোলেন রজত ভাটিয়া। পরে ফেরান অ্যারল সাপিয়োকেও (১৫)। কিন্তু তাতে কাজ হয়নি শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন নিক কম্পটন ও স্টিভ øেল। কম্পটন ১৯ ও øেল ৬ রানে অপরাজিত থাকেন। কলকাতার পক্ষে ভাটিয়া ২ উইকেট নেন ২৭ রানে। এর আগে ব্যাট করতে নেমে ২১ রানের মধ্যে মানভিন্দর বিসলা ১৭ ও অধিনায়ক গৌতম গম্ভির বিদায় নিলে শুরুতেই চাপে পড়ে কলকাতা। তৃতীয় উইকেট জুটিতে ক্যালিস ও মনোজ তিওয়ারী ৫০ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলীয় ৭১ রানে তিওয়ারীর (২০) বিদায়ের পর মাঠে নামেন ইউসুফ। নেমেই সাপিয়ার এক ওভারে চারটি ছক্কা হাকিয়ে দলের রান তোলার গতি অনেকটাই বাড়িয়ে দেন। সাপিয়া ওই ওভারে সব মিলিয়ে ৩০ রান দেন। ইউসুফ ঝড় শুরু হওয়ার পর বসে থাকেন নি ক্যালিসও। এতোক্ষণ উইকেট ধরে রাখার দিকে মনযোগ থাকলেও শেষ দিকে রান তোলার দিকে নজর দেন তিনিও। ক্যালিস ৭৪ ও ইউসুফ ৩৯ রানে অপরাজিত থাকেন। ক্যালিস তার ৬১ বলের ইনিংসটি সাজান চারটি চার ও চারটি ছয় দিয়ে। অন্যদিকে ইউসুফের ২১ বলের ইনিংসে কোনো চার না থাকলেও ছয় রয়েছে চারটি। সামারসেটের পক্ষে লুইস গ্রেগরি ২ উইকেট নেন ৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪৯ ঘ.