২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ উইকেটে জিতলো কেপ কোবরাস

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির গ্র"প পর্যায়ের খেলায় শনিবার দক্ষিণ আফ্রিকার দল কেপ কোবরাস ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার দল নিউ সাউথ ওয়েল্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির গ্র"প পর্যায়ের খেলায় শনিবার দক্ষিণ আফ্রিকার দল কেপ কোবরাস ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার দল নিউ সাউথ ওয়েল্সকে। চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রান করে নিউ সাউথ ওয়েল্স। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেপ কোবরাস। তখনও হাতে ছিলো ১৬ বল। ছোট লক্ষ্য তাড়া করতে নামা কেপ কোবরাসকে ঝড়ো সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রিচার্ড লেভি ও হার্শেল গিবস। বিশেষ করে লেভির ব্যাটিং তান্ডবে চোখে অন্ধকার দেখছিলো নিউ সাউথ ওয়েলসের বোলাররা। দলীয় ৮৮ রানে আউট হওয়ার আগে ২৭ বল খেলে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন লেভি। অল্পের জন্য লেভি অর্ধশতক বঞ্চিত হলেও ঠিকই তা তুলে নেন গিবস। ৪৭ বলে ৫৫ রান করেন তিনি। চার মারেন ৫টি ও ছক্কা ২টি। গিবস যখন আউট হন দল জয় থেকে সামান্যই দূরে ছিল কেপ কোবরাস। বাকি কাজটুকু নিরাপদেই করেন জন-পল ডুমিনি (১৪) ও জাস্টিন অনটং (১১)। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও শেষ দিকে খেঁই হারিয়ে ফেলে নিউ সাউথ ওয়েলস। ১১ ওভার ২ বলে ৪ উইকেটে ৯০ রান থেকে ১৩৫ রানে থেমে যায় দলটি। দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন। এছাড়া ড্যানিয়েল স্মিথ ২৪ ও ডেভিড ওয়ার্নার ২০ রান করেন। ২টি করে উইকেট নেন ভেরন ফিলান্ডের ও চার্ল ল্যাঙ্গারভেল্ট। ম্যাচ সেরা হয়েছেন কেপ কোবরাসের হার্শেল গিবস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩৯ ঘ.