২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড দলে তিন নতুন মুখ

জিম্বাবুয়ে সফরে নিউজিল্যান্ডের একদিনের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ডোগ ব্র্যাসওয়েল, রব নিকোল ও গ্রায়েম অ্যালড্রিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে নিউজিল্যান্ডের একদিনের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ডোগ ব্র্যাসওয়েল, রব নিকোল ও গ্রায়েম অ্যালড্রিজ। টেস্ট দলেও প্রথমবারের মতো জায়গা পেলেন ব্র্যাসওয়েল ও ডিন ব্রাউনলি। দলে ফিরেছেন ফাস্ট বোলার কাইল মিলস, অফ-স্পিনার জিতেন প্যাটেল ও ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক হিসেবে জন বুকাননের দায়িত্ব নেয়ার পর এই প্রথম দল ঘোষণা করা হলো। প্রধান নির্বাচক হিসেবে প্রথমবারের মতো দল ঘোষণা করলেন কিম লিটলজন। আর রস টেলর দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন প্রথমবারের মতো। যদিও দলে রয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। এরই মধ্যে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভেট্টোরি। এছাড়া টেস্টের দিকে বেশি মনোযোগ দেয়ার জন্য কিছুদিনের জন্য বিশ্রাম নিয়েছেন একদিনের ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। একদিনের ও টি-টোয়েন্টি দল: রস টেলর (অধিনায়ক), গ্রায়েম অ্যালড্রিজ, ডোগ ব্র্যাসওয়েল, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গুপ্টিল, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম, অ্যান্ডি ম্যাককাই, কাইল মিলস, রব নিকল, জ্যাকব ওরাম, জেসি রাইডার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন ও লিউক উডকক। টেস্ট দল: রস টেলর (অধিনায়ক), ডোগ ব্র্যাসওয়েল, ডিন ব্রাউনলি, মার্টিন গুপ্টিল, জেসি রাইডার, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাককালাম, অ্যান্ডি ম্যাককাই, কাইল মিলস, জিতেন প্যাটেল, টিম সাউদি, ড্যনিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, বিজে ওয়াটলিং ও রিস ইয়াং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪১ ঘ.