২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসবাহর লক্ষ্য এখন শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভালো ফলাফল আশা করছেন পাকিস্তানের দলনায়ক মিসবাহ-উল-হক। তিনি বলেন, তিন ধরনের ক্রিকেটে জিম্বাবুয়েকে হারানোর পর তার দলের খেলোয়াড়দের মনোবল এখন তুঙ্গে। ফুরফুরে মেজাজেও আছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 04:05 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভালো ফলাফল আশা করছেন পাকিস্তানের দলনায়ক মিসবাহ-উল-হক। তিনি বলেন, তিন ধরনের ক্রিকেটে জিম্বাবুয়েকে হারানোর পর তার দলের খেলোয়াড়দের মনোবল এখন তুঙ্গে। ফুরফুরে মেজাজেও আছেন তারা। সিরিজে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দু'টো। সংযুক্ত আরব আমিরাতে প্রথম টেস্ট শুরু হবে ১৮ অক্টোবর। একদিনের সিরিজের প্রথমটি ১১ নভেম্বর ও টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১৪ দিন পর ২৫ তারিখে। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনকে মিসবাহ বলেন, "ক্রিকেট আসলে মনের খেলা। ভালো মনোবল থাকলেই ভালো খেলা যায়। আর জয়ের ধারায় থাকলে মনোবল আপনা-আপনি চাঙ্গা হয়ে ওঠে।" "আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক খেলোয়াড়কেই সমান সুযোগ দেয়া হয়েছে এবং তারা তা কাজে লাগিয়েছেন," যোগ করেন তিনি। অধিনায়ক বলেন, "আপনার মনোবল ভালো থাকলে আপনি সব সময় এগিয়ে যেতে চাইবেন। আমার মনে হয় জিম্বাবুয়ে সফরে সব খেলোয়াড়ের নজর ছিল ভালো করার দিকে। আর আরব আমিরাতে এই বিষয়টিই আমাদের সঠিক পথে রাখবে।" জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট, তিন ম্যাচের একদিনের সিরিজের সবগুলো ও দুই ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের দুটোই জিতে নিয়েছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০৯৫১ ঘ.