ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ফেব্র"য়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বিসিবি কার্যালয়ে বিপিএল টি-টোয়েন্টি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিসিবির সভায় বিপিএল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু।
বিপিএলের প্রথম আসরে ৬টি বিভাগীয় দল অংশ নেবে। তিন সপ্তাহের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দ্বৈত লিগ পদ্ধতিতে।
প্রতিযোগিতা আয়োজনে ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সহায়তা নেবে বিসিবি। এ জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানও করা হবে বলে জানানো হয়।
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার অংশ নেবেন বলে আশা করছে বিপিএল কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৯ঘ.
bdnews24