ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী জাস্টিন ভন বুধবার ঘোষণা দেন নভেম্বরের শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। ২০০৭ সালে এই দায়িত্ব নিয়েছিলেন তিনি।
পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটানোর জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ৪৪ বছর বয়সী ভন আরো জানান, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
ভন বলেন, "এনজেডসির এখন এমন একজন প্রধান নির্বাহী প্রয়োজন যিনি ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করতে সক্ষম। পারিবারিক কারণে আমার পক্ষে তা করা সম্ভব নয়।"
নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের যৌথ আয়োজক।
চার বছর আগে নিউজিল্যান্ডের আরেক সাবেক ক্রিকেটার মার্টিন øেডেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন ভন। আবারো øেডেনের এনজেডসির প্রধান নির্বাহী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় মেয়াদের জন্য তাকে এই দায়িত্ব দেয়া হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৩৮ঘ.
bdnews24