২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস এই ঘোষণা দেন। প্রাথমিক দলে তেমন কোনো চমক নেই। চোট কাটিয়ে ফিরেছেন পেসার শাহাদাত হোসেন। জিম্বাবুয়ে সফরের আগে কক্সবাজারে ক্যাম্প চলাকালে ফুটবল খেলতে গিয়ে চোট পান তিনি। বিসিবি কাপে বাজে খেলার কারণে দলে জায়গা হয়নি জহুরুল ইসলামের। দল: মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন, শাহরিয়ার নাফীস, রবিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, অলক কাপালী, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন, ইলিয়াস সানি, রকিবুল হোসেন ও সগির হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১২ঘ.