ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তীব্র বৃষ্টিপাতের কারণে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির পূর্ব নির্ধারিত চারটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্স থেকে হায়দারাবাদ ও ব্যাঙ্গালোরে সরিয়ে নেয়া হয়েছে।
বি-গ্র"পের চারটি খেলার মধ্যে ২৫ সেপ্টেম্বরের দুটি ও ২৭ সেপ্টেম্বরের একটি খেলা হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং ২৯ সেপ্টেম্বরের খেলাটি ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বাংলার (সিএবি) প্রধান জগমোহন ডালমিয়া মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, "খেলা আয়োজনের ভীষণ ইচ্ছা থাকলেও ভারী বৃষ্টিপাতের কারণে সিএবি ও চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ বি গ্র"পের চারটি ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নেয়ার বিষয়ে বেদনা চিত্তে এক মত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৫ ঘ.
bdnews24