২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজও অস্ট্রেলিয়ার

ড্র হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ টেস্ট । ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজ ১-০ তে জিতে নিলো অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড্র হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ টেস্ট । ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজ ১-০ তে জিতে নিলো অস্ট্রেলিয়া। গলে প্রথম টেস্টে ১২৫ রানে জেতে সফরকারীরা। পাল্লেকেলেতে বৃষ্টি বিঘিœত দ্বিতীয় টেস্ট ড্র হয়। টেস্টের আগে একদিনের সিরিজও জিতে নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১১৮ ও দ্বিতীয় ইনিংসে ৯৩ রান করে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার মাইকেল হাসি। সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পঞ্চম দিন শেষ বিকালে সব কয়টি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৪৮৮ রান করে অস্ট্রেলিয়া। ফলে শ্রীলঙ্কার জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৩২ রান। অথচ তখন দিনের খেলা বাকি ছিলো মাত্র দুই ওভার। বিস্ময়করভাবে খেলা সেখানেই শেষ করে না দিয়ে আনুষ্ঠানিকতার জন্য মাঠে নামেন শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা ও লাহিরু থিরিমান্নে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩১৬ রানের জাবাবে শ্রীলঙ্কা করে ৪৭৩ রান। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২০৯ রান নিয়ে মঙ্গলবার দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ম্যাচের ভাগ্য তখন অনেকটাই নির্ধারিত। সফরকারীরা কোনো ঝুঁকি নেয় কিনা সেটাই ছিল দেখার। তবে সিরিজে ১-০ তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া কোনো ঝুঁকি না নিয়ে ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চতুর্থ দিনশেষে ১২২ রানে অপরাজিত ফিলিপ হিউজ মঙ্গলবার আর মাত্র ৪ রান করে ফিরে আসেন সাজঘরে। ২২০ বল খেলে ১২৬ রান করেন তিনি। তবে অপরাজিত ৮ রান নিয়ে ব্যাট করতে নামা মাইকেল ক্লার্ক দীর্ঘ সময় উইকেটে থাকেন। নিজের পঞ্চদশ টেস্ট শতকও তুলে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ১৭৮ বল খেলা ক্লার্কের ব্যাট থেকে আসে ১১২ রান। তবে আগের ইনিংসে শতক পেলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রানের জন্য নিজের ষোড়শ টেস্ট শতক তুলে নিতে ব্যর্থ হন হাসি। শ্রীলঙ্কার পক্ষে ১৫৭ রান দিয়ে ৭ উইকেট নেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। টেস্টে এটাই তার সেরা বোলিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২৭ ঘ.