ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তিভঙ্গের দায়ে কোচি টাস্কার্স কেরালাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার মুম্বাইয়ে বার্ষিক সাধারণ সভাশেষে এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি এন, শ্রীনিবাসন।
শ্রীনিবাসন বলেন, "চুক্তিভঙ্গের কারণে কোচি টাস্কার্স কর্তৃপক্ষের জমা রাখা ব্যাংক নিরাপত্তার অর্থ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই সঙ্গে দলটিকে বহিষ্কারও করা হয়েছে।"
কোচিকে আবার আইপিএলে ফেরার সুযোগ দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না, চুক্তিভঙ্গ করায় তাদের সামনে আর সেই সুযোগ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৫৪ঘ.
bdnews24