২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমির ঠিক কাজই করেছে: আফ্রিদি

'স্পট ফিক্সিং'-এর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মোহাম্মদ আমির ঠিক কাজ করেছেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'স্পট ফিক্সিং'-এর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মোহাম্মদ আমির ঠিক কাজ করেছেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। আমির ছাড়াও একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন মোহাম্মদ আসিফ, সালমান বাট ও তাদের যুক্তরাজ্য ভিত্তিক প্রতিনিধি মাজহার মজিদ। এই অভিযোগে গত ৫ ফেব্র"য়ারি আমির, আসিফ ও বাটকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মজিদ তৃতীয় পক্ষের কাছ থেকে অর্থ নিয়ে খেলোয়াড়দের দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে (২০১০ সালের ২৬ ও ২৭ অগাস্ট) ইচ্ছাকৃতভাবে 'নো বল' করার পরিকল্পনা করেছিলেন। বাটের সহায়তায় সেই পরিকল্পনার বাস্তবায়ন করেছিলেন আমির ও আসিফ। দ্যা ডেইলি টাইমসকে আফ্রিদি বলেন, "আমার মতে সে (আমির) সঠিক ও সাহসী কাজ করেছেন।" "আরো আগেই তার এটা করা উচিত ছিলো। তবে দেরিতে হলেও তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। এটা সত্যিই ভালো কথা। আশা করি সালমান ও আসিফও এই অপকর্মে জড়িত থাকার কথা স্বীকার করে নেবেন। কারণ এখন তারা অস্বীকার করে গেলেও কোনো লাভ নেই," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৩ঘ.