২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে সর্বকালের সেরা বলার সময় আসেনি : আকরাম

ভারতীয় উপমহাদেশে সাফল্য না পাওয়া পর্যন্ত এক সময়ের মহাশক্তিধর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে ইংল্যান্ডের বর্তমান দলটির তুলনা না করাই উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় উপমহাদেশে সাফল্য না পাওয়া পর্যন্ত এক সময়ের মহাশক্তিধর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে ইংল্যান্ডের বর্তমান দলটির তুলনা না করাই উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। স¤প্রতি ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড। র‌্যাঙ্কিং প্রবর্তনের পর এই প্রথম শীর্ষে উঠলো তারা। অ্যান্ড্রু স্ট্রাউসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলটিকে স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়া ও ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে তুলনা করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, "না, এখনো এটা বলার সময় হয়নি। সন্দেহ নেই তারা খুবই ভালো দল। তারাই এখন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া কীভাবে ক্রিকেট বিশ্বকে শাসন করেছিলো তা সবারই জানা।" "অবশ্য ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছে তারা বেশ ভালো দল। তাদের দলে বেশ কয়েক জন তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৪ ঘ.