ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্টের পর একদিনের র্যাঙ্কিংয়েও দুইধাপ অবনমন হলো বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের। শুক্রবার প্রকাশিত আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে ভারত নেমে গেছে পাঁচ নম্বরে । তাদের রেটিং পয়েন্ট ১১২।
২০০৮ সালের পর এটাই মহেন্দ্র সিং ধোনির দলের সর্বনিু অবস্থান।
ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচ একদিনের সিরিজ ৩-০ তে হারে ভারত। বাকি দুইটি খেলার একটি পরিত্যক্ত ও অন্যটি 'টাই' হয়।
এর আগে এই সফরে চার ম্যাচ টেস্ট সিরিজ ৪-০ তে হেরে ইংল্যান্ডের কাছে টেস্টের শীর্ষস্থানও হারিয়েছে ভারত। টেস্ট র্যাংকিংয়ে তাদের অবস্থান এখন তৃতীয়।
ইংল্যান্ড সফরে যাওয়ার সময় ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ভারত। ওভালে তৃতীয় একদিনের খেলায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তিন উইকেটে হেরে চতুর্থ স্থানে নেমে যায় তারা। এরপর কার্ডিফে বৃষ্টি-বিঘিœত পঞ্চম ও শেষ খেলায় হেরে আরো একধাপ নেমে যায় ধোনির দল।
ভারতের বিপক্ষে সাফল্য পাওয়ায় একধাপ এগিয়ে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। শীর্ষ তিনটি স্থানে আছে অস্ট্রেলিয়া (১৩০), শ্রীলঙ্কা (১১৯) ও দক্ষিণ আফ্রিকা (১১৬)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৮ ঘ.
bdnews24