২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার ত্রাতা প্রথমে মার্শ, পরে হাসি

শ্রীলঙ্কার বিপক্ষে শন মার্শ ও মাইক হাসির অর্ধশতকের সুবাদের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৫ উইকেটে ২৩৫ রান করেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে শন মার্শ ও মাইক হাসির অর্ধশতকের সুবাদের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৫ উইকেটে ২৩৫ রান করেছে অস্ট্রেলিয়া। অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান ঠিকই দিয়েছেন শন মার্শ। তিন নম্বরে ব্যাট হাতে নেমে বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে ওঠেন তিনি। তার বিদায়ের পর হাল ধরেন হাসি। লড়াই চালিয়ে যান দিনের শেষ পর্যন্ত। তকে যথার্থ সঙ্গ দিচ্ছেন হ্যাডিন। হাসি উইকেটে আছেন ৬৩ রান নিয়ে। অন্য প্রান্তে ব্র্যাড হ্যাডিন অপরাজিত রয়েছেন ২১ রানে। কলম্বোয় টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক তিলকারতেœ দিলশান। ব্যাটিংয়ে নেমেই খাদে পড়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ২২ রানের মধ্যে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন (৮ রান) ও ফিল হিউজেস। প্রথম ব্যাটসম্যান হিসেবে হিউজেস যখন সাজঘরের পথ ধরেন, তখন স্কোরবোর্ডে কোনো রান জমা হয়নি। এ অবস্থায় ইনিংস মেরামতের দায়িত্ব নেন মার্শ ও সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ইনিংস মেরামত করে দলকে খাদ থেকে টেনে তুলতে না তুলতে বিদায় নেন পন্টিং। সুরাঙ্গা লাকমালের বলে প্রসন্ন জয়াবর্ধনের হাতে ধরা পড়ার আগে রান করেন ৪৮। তখন দলের রান ছিল ১০১। পন্টিংয়ের ৯১ বলের ইনিংসে চার রয়েছে ৬টি। দলের সঙ্গে আর মাত্র ১৯ রান যোগ হতেই অধিনায়ক মাইকেল ক্লার্ক (৬) সাজঘরে ফিরে গেলে খাদ থেকে যতটুকু উঠেছিল পিছলে আবার আগের জায়গায় ফিরে যায় অস্ট্রেলিয়া। এতোক্ষণ চমৎকার ব্যাট করে গেলেও শেষ পর্যন্ত আর পারলেন না মার্শ। রঙ্গনা হেরাথের বলটি ঠিকমতো খেলতে পারেননি তিনি। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে তার অফ-স্ট্যাম্পে। কিন্তু তার আগে তিনি তার নামের পাশে লিখে ফেলেন ৮১ রান। ২০৭ বল খেলে সীমানার ওপার বল পাঠান সাতবার। তখন দলের রান ছিল ১৯০। মার্শের পর অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে ওঠেন হাসি। হ্যাডিনকে সঙ্গে নিয়ে দিনের শেষ পর্যন্ত দলের সঙ্গে যোগ করেন তিনি ৪৫ রান। শ্রীলঙ্কার পক্ষে দু'টি করে উইকেট নেন লাকমাল ও শামিন্দা ইরাঙ্গা। এ জন্য লাকমাল দেন ৩৯ রান। ইরাঙ্গা ৫২। তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩১ ঘ.