২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনি এখন লে. কর্নেল

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সেনাবাহিনীর সম্মান সূচক লেফটেন্যান্ট কর্নেল উপাধী দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সেনাবাহিনীর সম্মান সূচক লেফটেন্যান্ট কর্নেল উপাধী দেয়া হয়েছে। মঙ্গলবার ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল এই প্রস্তাব অনুমোদন করেন। ভারতকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে যান ধোনি। অলিম্পিক স্বর্ণ জয়ী শুটার অভিনব বিন্দ্রাকেও দেয়া হয়েছে সম্মান সূচক লে. কর্নেল উপাধী। তিনি ভারতের একমাত্র ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সোনার পদক জেতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৫৩ ঘ.