২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান

পাকিস্তান বাংলাদেশ সফরে আসছে ডিসেম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান বাংলাদেশ সফরে আসছে ডিসেম্বরে। সফরে বাংলাদেশের বিপক্ষে দু'টি টেস্ট, তিনটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। ২০০৮ সালের পর এটাই হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। ২০০৯ সালে একদিনের সিরিজ খেলার জন্য পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ওই সিরিজ বাতিল হয়ে যায়। সরকারই সফর বাতিলের পরামর্শ দিয়েছিল। মূলত লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গী হামলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওই সফর বাতিল করে। এতে ক্ষুব্ধ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হামলায় ৮ পাকিস্তানি পুলিশ নিহত হন। আহত হন শ্রীলঙ্কা দলের কয়েকজন সদস। স¤প্রতি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে পাকিস্তান সফরে পাঠাতে অস্বীকার করে বিসিবি। সেই সঙ্গে অনুরোধ করে আগামী বছর পর্যন্ত সিরিজ পিছিয়ে দিতে। এ জন্যও ক্ষুব্ধ পিসিবি। এবার ডিসেম্বরে পাকিস্তানের বাংলাদেশ সফরের ব্যাপারে পিসিবি ও বিসিবি সম্মত হওয়ায় বরফ গলতে শুরু হয়েছে বলে মনে করছেন অনেকে। পিসিবির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ডন জানায়, "দুই বোর্ডের মধ্যে মত-পার্থক্য কমেছে। দেশ দু'টির মধ্যে ক্রিকেট সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে তারা।" এরই অংশ হিসেবে পাকিস্তানের বাংলাদেশ সফর পিসিবি অনুমোদন করে বলে পাকিস্তানের পত্রিকাটি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০০৩ ঘ.