২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা ক্রিকেটার ট্রট

এ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জনাথন ট্রট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 05:08 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জনাথন ট্রট। তার সতীর্থ ব্যাটসম্যান অ্যালেস্টার কুক জিতে নেন সেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার। লন্ডনে সোমবার আইসিসির বার্ষিক অনুষ্ঠানে ক্রিকেটারদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। এ বছর ১২ টেস্টে ৬৫.১২ গড়ে ১,০৪২ রান করেন ট্রট। শতক হাঁকান ৪টি। অর্ধশতক ৩টি। এছাড়া ২৪টি একদিনের খেলায় রান করেন ১,০৬৪। গড় ৪৮.৩৬। শতক হাঁকান ২টি। অর্ধশতক ৯টি। ২০১১ সালে অ্যাশেজ শিরোপা ধরে রাখার পাশাপাশি ইংল্যান্ড সিরিজ জেতে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে। পুরস্কার নেয়ার পর ট্রট বলেন, "সফল একটি দলের খেলোয়াড় হতে পেরে ভালোই লাগছে। তবে আমার কল্পনাতেও ছিল না এই পুরস্কারের কথা।" এদিকে ৬টি শতক ও ৪টি অর্ধশতকের সাহায্যে কুক রান করেন ১,৩০২। গড় ৫১.৭৪। পুরস্কার হাতে নিয়ে কুক বলেন, "সত্যিই আমাদের জন্য চমৎকার একটা বছর কাটছে। আসলে এই পুরস্কারটি আমার নয়, পুরো দলের।" সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার রায়ান টেন ডয়েস্কেট। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার দেবেন্দ্র বিশু হয়েছেন সেরা উঠতি ক্রিকেটার। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি হন সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। এছাড়া 'আইসিসি ¯িপ্রট অব ক্রিকেট' পুরস্কার দেয়া হয়েছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে অন্যমনস্ক ইয়ান বেলকে আউট করার পর তাকে আবার খেলার সুযোগ দেয়ায় ধোনিকে এই পুরস্কার দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৪১ ঘ.