২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় টাই, সিরিজ ইংল্যান্ডের

হঠাৎ বৃষ্টি নামায় নাটকীয়ভাবে শেষ হওয়া ভারত-ইংল্যান্ড ম্যাচের ফলাফল পাওয়া গেল বৃষ্টি আইনে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জানা গেল জয় থেকে এক রান দূরে ছিল ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হঠাৎ বৃষ্টি নামায় নাটকীয়ভাবে শেষ হওয়া ভারত-ইংল্যান্ড ম্যাচের ফলাফল পাওয়া গেল বৃষ্টি আইনে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জানা গেল জয় থেকে এক রান দূরে ছিল ইংল্যান্ড। ফলে টাই হল সিরিজের চতুর্থ একদিনের ম্যাচ। দুই দলের শেষ পাঁচ খেলায় এটি দ্বিতীয় টাই। এই টাইয়ের পরও পাঁচ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। বৃষ্টিতে ধুয়ে যায় প্রথম ম্যাচ। লর্ডসে রোববার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে সুরেশ রায়না ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ২৮০ রান করে ভারত। জবাবে বৃষ্টি নামার আগে রবি বোপারা ও ইয়ান বেলের অর্ধশতকের পরও ৪৮ ওভার ৫ বলে ৮ উইকেটে ২৭০ রান করে ইংল্যান্ড। জয়ের জন্য ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৭১ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডে। বৃষ্টির নামার ঠিক আগের দুই বলে গ্রায়েম সোয়ান (৩১) ও রবি বোপারা (৯৬) সাজঘরে ফিরলে খেলায় দারুণভাবে ফিরে আসে ভারত। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কারণে হাতছাড়া হয়ে যায় সফরে ভারতের প্রথম জয়ের সম্ভাবনা। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৬১ রানের মধ্যে অথিনায়ক অ্যালিস্টার কুক ১২, ক্রেগ কিসওয়েটার ১২ ও জনাথন ট্রটকে হারায় ২৩ ইংল্যান্ড। সেখান েেক দলকে টেনে তুলেন বেল ও বোপারা। চর্তু উইকেটে তারা যোগ করেন ৯৯ রান। নিজের অর্ধশতকে পৌঁছানোর পরেই সাজঘরে ফিরে যান বেল (৫৪)। তারা ৭৩ বলের ইনিংসে ৩টি চার রয়েছে। অবিচল বোপারা টিম ব্রেসন্যান (২৭) ও সোয়ানকে সঙ্গে নিয়ে দলকে পথেই রাখেন। ব্রেসন্যানের সঙ্গে ৪৭ ও সোয়ানের সঙ্গে ৫০ রানের দুটি জুটি গড়েন তিনি। বোপরার ১১১ বলের ইনিংসে ৬টি চার রয়েছে। ভারতের পক্ষে আরপি সিং ৩ উইকেট নেন ৫৯ রানে। ]এর আগে ব্যাট করকে নেমে ১১০ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলে দলের হাল ধরেন রায়না ও ধোনি। পঞ্চম উইকেট জুটিতে তারা ১৬৯ রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। প্রথম দিকে উইকেট ধরে রাখার দিকে মনযোগ দিলেও সময় গড়ানোর সঙ্গে ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হন তারা। প্রথম ২৬ ওভারে ১১০ রান করা ভারত শেষ ২৪ ওভারে আর ১ উইকেট হারিয়ে যোগ করে আরো ১৭০ রান। ৫০ তম ওভারের ৪র্থ বলে দলীয় ২৭৯ রানের মাথায় বিদায় নেন রায়না (৮৪)। তিনি তার ৭৫ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ২টি ছয় দিয়ে। ধোনি অপরাজিত থাকেন ৭৮ রানে। তার ৭১ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছয় রয়েছে। এর আগে পার্থিব প্যাটেল (২৭) ও অজিঙ্কিয়া রাহানে (৩৮) দলকে সতর্ক সূচনা এনে দেন। শুরু করেও তারা নিজেদের ইনিংস বড় করতে না পারায় ভালো অবস্থানে থেকে চাপে পড়ে ভারত। রাহুল দ্রাবিড় (১৯) ও বিরাট কোহলিও (১৬) দ্রুত বিদায় নিলে খেলায় ফিরে ইংল্যান্ড। ইংল্যান্ডের পক্ষে গ্রায়াম সোয়ান ও স্টুয়ার্ট ব্রড নেন দুটি করে উইকেট। এ জন্য সোয়ান দেন ৪৯ রান। ব্রড ৫২। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। বৃষ্টিতে ধুয়ে যায় প্রথম ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৫৯ ঘ.