ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চূড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি।
একমাসের সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া সফরে দুটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সূচি অনুযায়ী ৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশে আসার কথা রয়েছে।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৭ ও ৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১ অক্টোবর খেলবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। খেলা হবে দিন-রাতের। একই মাঠে ১৩ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম দুটি একদিনের ম্যাচ। এই ম্যাচ দুটি হবে দিন-রাতের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ। একই মাঠে ২১ অক্টোবর থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।
চট্টগ্রাম থেকে ফিরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
৩১ দিনের সফর শেষে ৩ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬১৭ ঘ.
bdnews24