২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাগাম অস্ট্রেলিয়ার হাতে

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে প্রথম পালায় তাদের সংগ্রহ ৭ উইকেটে ৪১১ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে প্রথম পালায় তাদের সংগ্রহ ৭ উইকেটে ৪১১ রান। একপ্রান্তে উসমান খাজা ১৩ রানে ও অন্য প্রান্তে রায়ান হ্যারিস ৯ রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার প্রথম পালা গুটিয়ে যায় ১৭৪ রানে। ফলে তৃতীয় দিন শেষেই শ্রীলঙ্কার চেয়ে ২৩৭ রানে এগিয়ে গেছে সফরকারীরা। হাতে এখনো ৩ উইকেট। পাল্লেকেলেতে প্রথম দুই দিনের মত শনিবার তৃতীয় দিনও হানা দিয়েছে বৃষ্টি। প্রথম সেশনে পানি পানের বিরতির পর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর মধ্যাহ্ন বিরতি ও চা-বিরতির পর বৃষ্টি আরো দুই দফা হানা দেয়। প্রথম পালায় ৩ উইকেটে ২৬৪ রান দিনে তৃতীয় দিন সকালে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শন মার্শ (৮৭) ও মাইক হাসি (৭৬)। অভিষেক ম্যাচে নিজের জাতটা ভালো ভাবেই চিনিয়েছেন মার্শ। রিকি পন্টিংয়ের জায়গায় খেলতে নামা মার্শ ও অভিজ্ঞ হাসি মিলে শ্রীলঙ্কার বোলারদের হতাশ করে দলকে এগিয়ে নিতে থাকেন। মধ্যাহ্ন বিরতির আগে দিয়ে সাজঘরে ফেরেন হাসি। যদিও তার আগেই নিজের চতুর্দশ শতক তুলে নেন তিনি। ১৬টি চারের সাহায্যে ২৪৪ বলে ১৪২ রান করেন তিনি। দলীয় রান তখন ৩৭৪। বিরতি থেকে ফিরে মার্শও বেশিক্ষণ আর টিকে থাকতে পরেননি। দলীয় ৩৯১ রানে তিনিও সাজঘরের পথ ধরেন। তবে ততক্ষণে নামের পাশে ১৪১ রান জামা হয়ে গেছে তার। সেই সঙ্গে অভিষেক টেস্টে শতক হাঁকানো ব্যাটসম্যানদের তালিকাতেও নাম তুলে ফেলেন। ৪২০ মিনিট 'ক্রিজে' থেকে ৩১৫ বল মোকাবেলা করে ১৮টি চারের সাহায্যে ওই রান করেন তিনি। তবে ওই দ্ইুজন ছাড়া এদিন অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটসম্যান সফল হতে পরেনি। ফলে ৫ উইকেটে ৩৯১ রান থেকে ৭ উইকেটে ৩৯২ রানে পরিণত হয় দলটি। শ্রীলঙ্কার পক্ষে ১০৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন সুরাজ রনদিভ। আর সুরঙ্গা লাকমাল ২ উইকেট নেন ১০২ রান দিয়ে। তিন ম্যাচ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৮০৬ ঘ.