ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শন টেইটের পর এবার ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল ডলফিন।
ফলে আগামী বছর সে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা প্রোটোয়েন্টিতে খেলতে দেখা যাবে তাকে।
২০১০ সালের ফেব্র"য়ারিতে দলের পাঁচজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিলের পর ডলফিন জানিয়েছিল, তারা এবার তরুণ খেলোয়াড়দের দিকে নজর দেবে। তবে আগামী মৌসুমের জন্য দু'জন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে নিয়েছে।
এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠে নামেন তিনি। প্রতিযোগিতায় দেরিতে অংশ নিলেও রান করেন সবচেয়ে বেশি।
ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে পারেন তিনি।
দলে যোগ দিয়ে গেইল বলেন, "দক্ষিণ আফ্রিকায় এটা হবে একটা নতুন চ্যালেঞ্জ। আমার মনে হয় শন টেইট থাকায় দল সাফল্য পাবে।"
প্রোটোয়েন্টি শুরু হতে পারে আগামী বছরের ১৫ ফেব্র"য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯১১ ঘ.
bdnews24