২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি কাপ ১২ সেপ্টেম্বর থেকে

বিসিবি কাপকে সামনে রেখে বাংলাদেশ দল ও বাংলাদেশ 'এ' দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিবি কাপকে সামনে রেখে বাংলাদেশ দল ও বাংলাদেশ 'এ' দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দল, 'এ' ও জাতীয় ক্রিকেট একাডেমি দলকে নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে দ্বৈত লিগ পদ্ধতিতে বিসিবি কাপ শুরু হবে। প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ দল ও একাডেমি দল। সব খেলা হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চূড়ান্ত খেলা হবে ২১ সেপ্টেম্বর। বুধবার ঘোষিত ১৪ সদস্যের বাংলাদেশ দলে সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক সহ-অধিনায়ক তামিম ইকবাল রয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস। এছাড়া দলে ফিরেছেন অলক কাপালী। ১৪ সদস্যের 'এ' দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, জুনায়েদ সিদ্দিক ও নাঈম ইসলাম। এছাড়া দুই দলের জন্য স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন ১০ ক্রিকেটার। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিসিবি কাপের জন্য তিনটি দলই ৮ সেপ্টেম্বর থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও জাতীয় ক্রিকেট একাডেমির অনুশীলন মাঠে অনুশীলন শুরু করবে। বাংলাদেশ দল: সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহীম, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন, শাহরিয়ার নাফীস, শুভগত হোম চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ, অলক কাপালী ও নাসির হোসেন। 'এ' দল: জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, রকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, সগির হোসেন, রবিউল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, শাহাদাৎ হোসেন, ফরহাদ রেজা, সাকলায়েন সজীব ও শামসুর রহমান। স্ট্যান্ডবাই: নাজিম উদ্দিন, মোহাম্মদ মিথুন, ধীমান ঘোষ, তাপস বৈশ্য, নাজমুল হোসেন মিলন, নুর হোসেন মুন্না, শুভাশীষ রায়, ডলার মাহমুদ, রনি তালুকদার ও নাসির উদ্দিন ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৪১ ঘ.