২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাইস্টচার্চে প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালের ১৫ ফেব্র"য়ারির ওই ম্যাচে সফরকারীদের প্রতিপক্ষ ক্যান্টারবুরি উইজার্ডস। সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১৭ ফেব্র"য়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। ২০১১ সালের ফেব্র"য়ারিতে ভূমিকম্পের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় এএমআই স্টেডিয়ামে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ওই মাঠে আন্তর্জাতিক ম্যাচ সম্ভব না হওয়ায় হেগলি ওভালকে ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্যান্টারবুরি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী লি জারমন। তিনি বলেন, "ক্যান্টারবুরির দর্শকরা অধীর আগ্রহে ওই ম্যাচের জন্য অপেক্ষা করছে। এটা তাদের জন্য একটি সত্যিকারের বোনাস। ভূমিকম্পের পর এএমআই স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচের জন্য উপযোগী না হওয়ায় এটা তাদের জন্য আনন্দের বড় উপলক্ষ্য হয়ে এসেছে।" তিনি বলেন, "আমরা ক্রাইস্টচার্চ সিটি কাউন্সিলকে ধন্যবাদ জানাচ্ছি। এএমআই স্টেডিয়াম খেলার অনুপযোগী জানার সঙ্গে সঙ্গে তারা গুরুত্ব অনুধাবন করে আমাদের সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।" ২০১২ সালের ফেব্র"য়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরকালে ক্রাইস্টচার্চ ছাড়াও ওয়েলিংটন, হ্যামিল্টন, অকল্যান্ড, নেপিয়ার ও ডুনেডিনে ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৩৬ ঘ.