২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে টিকিয়ে রাখলেন হাসি

শ্রীলঙ্কার বোলারদের আটোসাঁটো বোলিংয়ের মুখে কঠিন একটি দিন পার করতে হলো অস্ট্রেলিয়াকে। প্রথমদিন প্রথম পালায় সব উইকেট হারিয়ে রান করেছে ২৭৩। মূলত মাইক হাসির ৯৫ রানের ইনিংটিই তাদের লড়াইয়ে টিকিয়ে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বোলারদের আটোসাঁটো বোলিংয়ের মুখে কঠিন একটি দিন পার করতে হলো অস্ট্রেলিয়াকে। প্রথমদিন প্রথম পালায় সব উইকেট হারিয়ে রান করেছে ২৭৩। মূলত মাইক হাসির ৯৫ রানের ইনিংটিই তাদের লড়াইয়ে টিকিয়ে রেখেছে। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই পথ হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। মাত্র ৩৬ রানের মধ্যে বিদায় নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন (২২) ও ফিলিপ হিউজেস (১২)। এ অবস্থায় হাল ধরেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও অধিনায়ক মাইকেল ক্লার্ক। তৃতীয় উইকেট জুটিতে ৫৫ রান তুললেও দলকে পথে ফেরাতে পারেননি তারা। ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোতে থাকে অস্ট্রেলিয়া। দলীয় ৯১ রানের মাথায় ক্লার্ক (২৩) ও ১১২ রানের মাথায় পন্টিং (৪৪) সাজঘরে ফিরে যাওয়ার পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন হাসি। দশম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যাওয়ার আগে মাত্র ৫ রানের জন্য শতক বঞ্চিত হন তিনি। ৯৫ রান করার পথে খেলেন ১৭৭ বল। তিনি তার ইনিংসটি সাজান সাতটি চার ও তিনটি ছক্কা দিয়ে। এছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে আর কেউ খুব একটা সুবিধা করতে পারেননি। যদিও বলতে গেলে শুরুটা ভালো করেন সবাই। কিন্তু নিজেদের ইনিংসকে কেউ বড় করতে পারেননি। শেষ পর্যন্ত শূন্য রানে অপরাজিত থাকেন নাথান লিয়ন। হাসির বিদায়ের সঙ্গে সঙ্গে আম্পায়াররা দিনের খেলার সমাপ্তি টানেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন রঙ্গনা হেরাথ ও সরাঙ্গা লাকমাল। এ জন্য হেরাথ দেন ৫৪ রান। আর লাকমাল দেন ৫৫। তিন টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৮ সেপ্টেম্বর পাল্লেকেলেতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫৩ ঘ.